নিজস্ব প্রতিনিধি: সোমবার (২১ সেপ্টেম্বর) সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরও ৪ ট্রাক পেয়াঁজ আমদানী হয়েছে।
এ নিয়ে গত তিন দিনে মোট ৪০টি ট্রাকে প্রায় এক হাজার মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ ভোমরা বন্দরে প্রবেশ করেছে। এর আগে রোববার সন্ধ্যায় ৫টি ট্রাকে ১০৮ মেট্রিক টন ও শনিবার ৩১টি ট্রাকে ৭২১ মেট্রিক টন মেট্রিকটন পেঁয়াজ ভারতের ঘোজাডাঙ্গা দিয়ে ভোমরা বন্দরে প্রবেশ করে। তবে, এসব পেঁয়াজের বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। এর ফলে ব্যবসায়ীরা আর্থিকভাবে দারুণ ক্ষতির সম্মুখিন হয়েছেন বলে জানান ব্যবসায়ীরা।
ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, গত ১৪ সেপ্টেম্বর পর্যন্ত যে সমস্ত পেঁয়াজের ট্রাকের কাগজপত্র সম্পূর্ণ প্রস্তুত ছিল এমন ৪০টি পেঁয়াজের ট্রাক গত তিন দিনে ভোমরা বন্দরে প্রবেশ করেছে। তবে, ভারতে ঘোজাডাঙ্গায় প্রায় এক সপ্তাহ যাবত আটকে থাকায় এসব পেঁয়াজের বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। এর ফলে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখিন হয়েছেন। তিনি জানান, আরও ৭ থেকে ৮ ট্রাক পেঁয়াজ ছাড় করানো রয়েছে। সেগুলো পর্যায়ক্রমে ভোমরা বন্দরে প্রবেশ করবে। এছাড়া, এখনও দুই শতাধিক পেঁয়াজবাহি ট্রাক ভারতে আটকে রয়েছে। এরমধ্যে কিছু পেঁয়াজ ফিরে যাচ্ছে আর কিছু পেঁয়াজ সেখানে আনলোড করে স্থানীয়ভাবে বিক্রি করে ফেলছে ব্যবসায়ীরা। তবে, ভারতীয় পারে অপেক্ষমান এসব পেঁয়াজ রপ্তানির জন্য প্রস্তুতি থাকলেও তা প্রবেশের অনুমতি দিচ্ছে না দেশটির সরকার।
ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মহসিন হোসেন জানান, সোমবার বিকাল ৫ পর্যন্ত মোট ৪ ট্রাক পেয়াঁজ ভোমরা বন্দরে প্রবেশ করেছে। এর আগে গত দুই দিনে এ বন্দর দিয়ে আরো ৩৬ ট্রাক পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। এনিয়ে, গত তিন দিনে ৪০টি ট্রাকে প্রায় এক হাজার মেট্রিক টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে বলে তিনি আরও জানান।
The post তিনদিনে ভোমরা স্থলবন্দরে এসেছে পেঁয়াজবাহি ৪০টি ট্রাক, যার বেশিরভাগই নষ্ট, ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখিন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/368GQ4X
No comments:
Post a Comment