Friday, September 4, 2020

আশাশুনিতে চাঁদা দাবির অভিযোগে কথিত ৪ সাংবাদিক আটক, মোটরসাইকেল জব্দ https://ift.tt/eA8V8J

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেহুলা গ্রামের এক নিকাহ রেজিষ্টারের কাছে ১০ হাজার টাকা চাঁদাদাবির অভিযোগে ৪জন কথিত সাংবাদিককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহষ্পতিবার রাতে তাদেরকে আশাশুনি উপজেলার বেউলা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশের হাতে গ্রেপ্তারকৃত সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামের মোন্তাজ মোল্লার ছেলে মোঃ আব্দুল মান্নান, একই গ্রামের আফসার উদ্দীন সরদারের ছেলে মোঃ হাফিজুর রহমান, একই উপজেলার কুকরালী গ্রামের মোকিম হোসেনের ছেলে মোঃ মোশারফ হোসেন আব্বাস ও আশাশুনি উপজেলার আদালতপুর গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে মোঃ রবিউল ইসলাম বর্তমানে সাতক্ষীরায় বসবাস করেন।

আশাশুনি উপজেলার বেউলা গ্রামের ওসমান গণি সরদারের ছেলে মোঃ আসাদুজ্জামান সরদার এ প্রতিবেদককে জানান, বৃহষ্পতিবার বিকালে আব্দুল মান্নান, মোশারফ হোসেন আব্বাস, হাফিজুর রহমান ও রবিউল নামের চার ব্যক্তি দু’টি মোটর সাইকেলে তার বাড়িতে যায়। এ সময় তারা নিজেদেরকে এক একটি নাম নাজানা সংবাদপত্র ও অন লাইনের স্টাফ রিপোর্টার পরিচয়ে বাল্য বিবাহ দেওয়া অভিযোগে তার কাছে ১০ হাজার টাকা চাঁদা চান।

টাকা না দিলে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া ও পত্রিকায় নিউজ করার হুমকি দেন। একপর্যায়ে তাদেরকে বাড়িতে বসিয়ে রেখে তিনি জেলা রেজিষ্টারকে ফোন করেন। তিনি বিষয়টি থানাকে অবহিত করার কথা বলেন। তবে সাংবাদিকদের সঙ্গে বাক বিতন্ডাকালে স্থানীয়রা ছুঁটে এলে অবস্থা বেগতিক বুঝে ওই ৪জন কথিত সাংবাদিক মোটর সাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জনগন মোটর সাইকেলের চাবি তুলে নেয়। তখন তারা দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়।

আশাশুনি থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির সুকৌশলে মোবাইল করে তাদের ফেলে আসা মোটরসাইকেল নিয়ে যেতে বলেন। তখন থেকেই এস আই গাজী নূর নবীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে হাজির হন। পুলিশের মোবাইল পেয়ে তারা রাতে বেউলা গ্রামের নিকাহ রেজিষ্টারের বাড়িতে যায়। এসময় পুলিশ এসে চাঁদা দাবির অভিযোগের সত্যতা পেয়ে ওই চার চাঁদাবাজকে গ্রেপ্তার করে। তার আগেই তাদের ব্যবহৃত ২টি মোটর সাইকেল জব্দ করা হয়।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের নিকট জানতে চাইলে তিনি বলেন, কথিত সাংবাদিক পরিচয়দানকারী এই আসামিরা সাতক্ষীরা জেলাব্যাপী একটি চাঁদাবাজির নেটওয়ার্ক তৈরি করেছিল। এ ঘটনায় বেউলা গ্রামের নিকাহ রেজিষ্টার মোঃ আসাদুজ্জামান বাদি হয়ে গ্রেপ্তারকৃত ৪জনের নাম উল্লেখ করে শুক্রবার সকালে থানায় একটি ৫(৯)২০২০ নং মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের বিচারার্থে দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আব্দুস সামাদ বাচ্চু, আশাশুনি:

The post আশাশুনিতে চাঁদা দাবির অভিযোগে কথিত ৪ সাংবাদিক আটক, মোটরসাইকেল জব্দ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/354wWk1

No comments:

Post a Comment