Friday, September 4, 2020

শ্যামনগরে দ্বীপ ইউনিয়ন গাবুরায় সুপেয় পানির ট্যাংকি বিতরণ https://ift.tt/eA8V8J

শুক্রবার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার আয়োজনে নিজস্ব চত্তরে উপজেলা পরিষদের সহায়তায় ২০১৯-২০ অর্থ বছরের এডিপির অর্থায়নে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মাঝে সুপেয় পানি সংরক্ষণের জন্য পানি ট্যাংকি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সহ ক্ষতিগ্রস্থদের মাঝে পানির ট্যাংকি বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, আওয়ামী লীগ নেতা গাজী গোলাম মোস্তফা, শেখ আব্দুল বারী, এস এম রবিউল ইসলাম, জি এম আব্দুর রউফ, মেহেদী হাসান মারুফ প্রমুখ। সভাপতিত্ব করেন গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলম।

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি:

The post শ্যামনগরে দ্বীপ ইউনিয়ন গাবুরায় সুপেয় পানির ট্যাংকি বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3lJNgfY

No comments:

Post a Comment