Monday, September 21, 2020

দেবহাটা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা https://ift.tt/eA8V8J

দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে জুম ক্লাউডের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) মো. জহুরুল ইসলাম, দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের আহবায়ক আব্দুল ওহাব, আব্দুর রব লিটু, মাহমুদুল হাসান শাওনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভায় উপজেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন আলোচনা করা হয়।

 

একইসাথে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং গঠনতন্ত্র মোতাবেক দেবহাটা প্রেসক্লাবের নির্বাচনী তফশিল ঘোষণার পর প্রেসক্লাব নিয়ে ষড়যন্ত্রে লিপ্তদের বিরুদ্ধে কঠোর সমালোচনা করা হয়।

The post দেবহাটা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZZT7ES

No comments:

Post a Comment