Monday, September 21, 2020

ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঘর নির্মাণ কাজ পরিদর্শন করলেন সদর ইউএনও দেবাশীষ চৌধুরী https://ift.tt/eA8V8J

সদর উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য ১০টি ঘর বরাদ্দ হয়েছে। রবিবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশক্রমে বরাদ্দকৃত ঘরের নির্মাণকাজ সরজমিনে পরিদর্শন করলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী। পরিদর্শনকালে সঙ্গে ছিলেন সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা ইয়ারুল ইসলাম, জেলা মৎসজীবী উপজাতি ও হতদরিদ্র উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান সরদার (কেনা)।

 

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সাতক্ষীরা সদর উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য বরাদ্দকৃত ১০টি ঘরের নির্মাণ কাজ শুরু হয়েছে। বিশেষ করে ফিংড়ী, কোমরপুর, ঘোনা, বৈকারি নৃ-তাত্ত্বিক আদিবাসি শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড ও মৎস্যজীবী উপজাতি হতদরিদ্র উন্নয়ন সোসাইটি সাতক্ষীরা সদর উপজেলার মাধ্যমে বিশেষ এলাকার উন্নয়ন সহায়তায় পার্বত্য চট্টগ্রাম ব্যাতিত, মুজিব শতবর্ষের উপহার হিসেবে প্রধান মন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দ ঘর প্রতি ২ লক্ষ ২০ হাজার টাকা ব্যায়ে ২ রুম বিশিষ্ট টিনের ছাউনি ঘর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য বরাদ্দ হয়েছে, যার নির্মাণ কাজ শুরু হয়েছে।

 

বিশেষ করে বরাদ্দকৃত ঘর ফিংড়ীর ব্যাংদহায় ঋষিপাড়ায় তপন ঋষি, প্রশান্ত ঋষি ও লক্ষ্মণ ঋষি, গাভায় সুষমা রানী, ফয়জুল্যাপুরের সুবল বাগদি, বরুন বাগদি, কোমরপুরের নমিতা বাগদি, ঝাউডঙ্গার পাথর ঘাটা রাজবংসি পাড়ার জয়মনি মন্ডল, কাথন্দার চৌদালি বাগদি সম্প্রদায়ের আহম্মদ আলী, ছনকার আবুল গাজীর নামে বরাদ্দকৃত ঘরের নির্মাণ কাজ পর্যায়ক্রমে পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী। এছাড়া পর্যায়ক্রমে সমবায় কর্মকর্তা, উপজেলা প্রকৌশলীও পিআইও নির্মাণাধীন কাজের পরিদর্শন করেন। সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা জেলা মৎসজীবী উপজাতী ও হতদরিদ্র উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান সরদার কেনা, সাংবাদিক মো. আবু ছালেকসহ স্থানীয় সাংবাদিকদের এ তথ্য প্রদান করেন।

The post ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঘর নির্মাণ কাজ পরিদর্শন করলেন সদর ইউএনও দেবাশীষ চৌধুরী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZWlSSB

No comments:

Post a Comment