Tuesday, September 22, 2020

লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবীদের সভা আজ https://ift.tt/eA8V8J

বদিউজ্জামান: জেলা লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবীদের সমন্বয়ে ‘জেলা ও মাঠ পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কর্মসূচীর অগ্রগতি বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা’ আজ বিকাল ৪ টায় জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

 

সভায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, সাতক্ষীরা জেলা কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান সভাপতিত্ব করবেন। উক্ত সভায় নোটিশপ্রাপ্ত ৩০ জন প্যানেল আইনজীবীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন, জেলা লিগ্যাল অফিসার ও সিনিয়র সহকারী জজ সালমা আক্তার।

The post লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবীদের সভা আজ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2HkIWUJ

No comments:

Post a Comment