বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেসীন সাতক্ষীরা সদর শাখার অনুষ্ঠিতব্য মতবিনিময় সভা সফল করার জন্য মঙ্গলবার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সদর শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন, সংগঠনের জেলা সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন। সাতক্ষীরা শহরের আহছানিয়া মিশন মাদ্রাসার অফিস কক্ষে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সদস্য সাখাওয়াত উল্যাহ, অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ, উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান, সুপার মাওলানা মহসীনুল ইসলাম, সুপার মাওলানা আব্দুল লতিফ, সুপার মাওলানা মো. রমজান আলী, সুপার মাওলানা গোলাম রব্বানী, সুপার মাওলানা মনিরুল ইসলাম, সুপার মাওলানা ফজলুর রহমান, ভারপ্রাপ্ত সুপার মাওলানা অছিকুর রহমান, সুপার মাওলানা আসাদুজ্জামান, সহ-সুপার মাওলানা জিল্লুর রহমান, মাস্টার নজরুল ইসলাম প্রমুখ।
সভায় আগামী ২৬ সেপ্টেম্বর সকাল ১০টায় শহরের তুফান কনভেনশনে সংসদ সদস্যের সাথে সদর জমিয়াতের মতবিনিময় সভার বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় সদরের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধানসহ ৫জন শিক্ষক উপস্থিতির বিষয়ে প্রতিষ্ঠান প্রধানের দৃষ্টি আকর্ষণ করা হয়। এছাড়া সম্প্রতি দেশের মাদ্রাসা শিক্ষকদের বৃহৎ সংগঠন জমিয়াতুল মোদার্রেসীন জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কিছু নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও সংবাদ মাধ্যমে উদ্ভট সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানানো হয়। এছাড়া সংগঠনের জেলা সেক্রেটারি আলতাফ হোসেন ও জেলা সদস্য সাখাওয়াত উল্যাহ’র আম্মার মৃত্যুতে শোক প্রকাশ করে রুহের মাগফেরাত কামনা করা হয়। প্রসঙ্গত: জমিয়াতের বিরুদ্ধে বিতর্কিত কিছু ব্যক্তিরা সংগঠনের ভাবমূর্তি নষ্টের জন্য যে পায়তারা চালাচ্ছে সে ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সংগঠনের সদর সেক্রেটারি মাওলানা জালাল উদ্দিন। প্রেসবিজ্ঞপ্তি
The post জমিয়াতুল মোদার্রেসীন সাতক্ষীরা সদর শাখার সভা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/345NfLB
No comments:
Post a Comment