তালা প্রতিনিধি: আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে পিস কনসোর্টিয়ামের সহযোগীতায় তালা পিস ক্লাবের আয়োজনে বর্ণাঢ্য সাইকেল র্যালির আয়োজন করা হয়। এবারের শান্তি দিবসের প্রতিপাদ্য বিষয় ‘শান্তির পথে এক সাথে।’
মঙ্গলবার সকাল দশটার সময় সাইকেল র্যালিটি তালা ইউনিয়ন পরিষদ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তালা ইউনিয়ন পরিষদে এসে শেষ হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান সনৎ কুমার ঘোষ, তালা উপজেলার ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তালা ইউনিয়ন পরিষদের মেম্বার মীর সামছুদোহা আকবর কল্লোল এবং তালা উপজেলার ১২টি ইউনিয়নের পিস ক্লাব সদস্যরা। সমগ্র অনুষ্ঠানটি বাস্তবায়নের সহযোগিতা করেছে অগ্রগতি সংস্থা।
The post তালায় আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে সাইকেল র্যালি appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3mJtx0E
No comments:
Post a Comment