২১ সেপ্টেম্ব দুপুর ২টায় স্বদেশ-আসক যৌথ নিপীড়িত ও অসহায় দরিদ্র জনগোষ্ঠীর আইন সহায়তা প্রদান কর্মসূচীর অধীনে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির তৃতীয় তলায় প্যানেল আইনজীবী এড. মোস্তফা আসাদুজ্জামান দিলুর সভাপতিত্বে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন প্যানেল আইনজীবী এড. তোজাম্মেল হোসেন, এড. নাজমুন নাহার ঝুমুর, এড. পঙ্কজ কুমার সরকার, এড. মো. আকরাম আলী, এড. এবিএম সেলিম, এড. কামরুন নাহার ছবি ও এড. সাধন চক্রবর্তী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। সভায় প্যানেল আইনজীবীদের দ্বারা পরিচালিত চলমান মামলার বর্তমান অবস্থা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। বর্তমান বিশ্বে করোনাভাইরাস প্রতিরোধে নিজেরা সচেতন হওয়া ও অন্যকে সচেতন হওয়ার বিষয়ে আলোচিত হয়। সভাটি পরিচালনা ও সহায়তা করেন স্বদেশ সংস্থার প্রোগ্রাম অফিসার মো. আজাহারুল ইসলাম। প্রেসবিজ্ঞপ্তি
The post স্বদেশ প্যানেল আইনজীবীদের ত্রৈ-মাসিক সভা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3hU5WGG
No comments:
Post a Comment