দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ৪ হাজার ৪৪৭ জন। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৫০ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ২৩ হাজার ৫৬৫ জনে।
শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১২ হাজার ৮৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১ হাজার ৯৫০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৬৬১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২ লাখ ১৭ হাজার ৮৫২ জনে।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
The post দেশে একদিনে ৩৫ মৃত্যু, আক্রান্ত দুই হাজারের কম appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3lVJ1xS
No comments:
Post a Comment