Saturday, September 5, 2020

আত্মীয় পরিচয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নিল অপিরিচিত নারী https://ift.tt/eA8V8J

সাপ্তাহিক ছুটিতে গ্রামের বাড়িতে গেছেন ভাড়াটিয়া। সে সুযোগে অপরিচিত এক নারী ভবন মালিকের পরিবারের কাছে নিজেকে পরিচয় দিলেন ছুটিতে যাওয়া ভাড়াটিয়ার আত্মীয় হিসেবে। আস্থা অর্জনের জন্য তাদের কাছে ভাড়াটিয়ার মুটোফোন নম্বরও চাইলেন ঐ (প্রতারক নারী) নারী। এভাবে বাড়িতে প্রবেশ করে নানা কথা আর গল্পের ছলে কৌশলে ঢুকে পড়লেন একেবারে অন্দর মহলে।

গৃহকর্তাসহ অন্য পুরুষ সদস্যরা বাইরে থাকার সুযোগে আগন্তক ঐ নারী বেশ কিছু সময় কাটিয়ে দেয় সেকানে। এদিকে এক পর্যায়ে পরিবারের নারী সদস্যরা শিশুদের গোসল ও খাওয়া নিয়ে ব্যস্ত হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে প্রতারক নারী লুটে নিলেন নগদ টাকাসহ স্বর্ণালংকার

ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা একটার দিকে শ্যামনগর উপজেলা সদরের বাদঘাটা গ্রামে। বছর পঁচিশ বয়সের প্রতারক ঐ নারীর প্রতারণার শিকার হয়েছে আশা ব্রিকস এর ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মুজিবর রহমানের পরিবার।

সহধর্মীনির বরাত দিয়ে মুজিবর রহমান জানান বোরকা পরিহিত ঐ নারী মুখ খুলে রাখলেও ওড়না জড়িয়ে রাখছিলেন। পুরুষ সদস্যদের অনুপস্থিতিতে তিনি অত্যন্ত সাবলীলভাবে গোটা বাড়িতে ঢুকে পরিবারের নারী সদস্যদের আস্থা অর্জন করেন। তারপর সুযোগ বুঝে কিছু টাকা আর গহনা নিয়ে চম্পট দিয়েছে।

এদিকে সাইফুল ইসলাম ও শামিম হোসেনসহ বাদঘাটা গ্রামের কয়েকজন জানান সম্প্রতি একই মহল্লার আরও কয়েকটি বাসায় ঢুকে ভিন্ন ভিন্ন কৌশলে প্রতারক চক্র নগদ টাকা এবং মুল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়েছে। এলাকায় অপরিচিত নারীদের সাথ বেশ কয়েক পুরুষকে সন্দেহজনকভাবে এলাকায় চলাচল করতেও দেখা গেছে বলেও জানান তারা।

এবিষয়ে বাদঘাটা ইয়ং ষ্টার ক্লাবের সভাপতি রেজওয়ানুল আজাদ নিপুন বলেন, বাদঘাটা অত্যন্ত জনবহুল এলাকা। নানা প্রান্তের মানুষের বসাবসের সুযোগকে কাজে লাগিয়ে সংঘবদ্ধ প্রতারক চক্র নানা অপকর্ম করে যাচ্ছে। অবিলম্বে ক্লাবের স্বেচ্ছাসেবকদের দিয়ে সমগ্র এলাকায় সতর্ক হওয়ার ব্যাপারে প্রচারণা চালানো হবে।

শ্যামনগর প্রতিনিধি:

The post আত্মীয় পরিচয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নিল অপিরিচিত নারী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/358y1HN

No comments:

Post a Comment