Tuesday, September 22, 2020

দেবহাটায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন https://ift.tt/eA8V8J

দেবহাটা ব্যুরো: দেবহাটায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দেবহাটা উপজেলার সুশীলগাতী গ্রামে গৃহহীন জাকির হোসেনের সরকারি বাসগৃহ নির্মাণ, চন্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর নির্মানসহ বিভিন্ন ইউনিয়নে এসকল উন্নয়ন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এরআগে দেবহাটার হাদীপুরে প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী ও আম্পানে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী স্কুলের উন্নয়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অর্থ সহায়তার চেক বিতরণ করেন ইউএনও সাজিয়া আফরীন।

The post দেবহাটায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/32SNMRt

No comments:

Post a Comment