কেশবপুব (যশোর) প্রতিনিধি: জাতীয় নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ৬৪তম জন্মদিন উপলক্ষে যশোরের কেশবপুরে মাস্ক বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে। নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার সদস্য সচিব সাগর পারভেজের সভাপতিত্বে শহরের শহীদ দৌলত বিশ্বাস চত্ত্বরে বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসাবে গরীব অসহায় মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার আহ্বায়ক মো. হারুনার রশীদ বুলবুল। এসময় সংক্ষিপ্ত আলোচনায় হারুনার রশিদ বুলবুল বলেন, নিরাপদ সড়ক চাই’র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তার জন্মদিনে কেক না কেটে গরীব অসহায় মেহনতী মানুষের মাঝে মাস্ক ও শীত বস্ত্র বিতরণের মাধ্যমে এবারের জন্মদিন পালনের আহ্বান জানিয়েছেন। তারই ধারাবাহিকতায় কেশবপুরে মাস্ক বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার উপদেষ্টা ও কেশবপুর প্রেসক্লাবের সদস্য রমেশ দত্ত, সাংবাদিক আশরাফুজ্জামান, এম. আব্দুল করিম, নিসচা সংগঠক শরিফুল ইসলাম, ওহিদুজ্জামান, সেলিম রেজা, রাজিব চৌধুরীসহ সংগঠকগণ।
The post চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিনে কেশবপুরে মাস্ক বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3rBB2cq
No comments:
Post a Comment