নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলার তালা সদর ইউনিয়ন এর জাতীয় তরুণ পার্টির সাধারণ সম্পাদক রুবেল মোল্ল্যা কিডনিজনিত রোগে বর্তমানে ঢাকা শ্যামলী সিকেডি এন্ড ইউরোলজী হাসপাতালে ইউরোলজী বিশেষজ্ঞ অধ্যাপক ডা: কামরুল ইসলাম ও কিডনি ও ইউরোলজী বিশেষজ্ঞ ডা: তানভীর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। রুবেল মোল্ল্যা (২৬) তালা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শিবপুর গ্রামের অসহায় দিনমজুর মো: মুজিবর মোল্যার একমাত্র পুত্র। জানা যায়, মজিবর মোল্ল্যা নিজেও একজন হার্টের রোগী। এদিকে রুবেল মোল্ল্যার বাড়িতে স্ত্রীসহ ৩ বছরের এক কন্যা সন্তান আছে। ডাক্তারের বিভিন্ন পরীক্ষার পর রিপোর্ট অনুযায়ী তার দুটি কিডনী অকেজো এবং লিভারে পানি জমেছে। তার উন্নত চিকিৎসার প্রয়োজন।
তার পরিবারের থেকে জানা যায়, গত ১৪ জুলাই রুবেল মোল্ল্যার মুখ ফোলা দেখে প্রথমে তালা হাসপাতালের ডা: আব্দুল্লাহ আল সোহানের মাধ্যমে কিডনি ও লেবার পরীক্ষা করা হয়। রিপোর্ট দেখে তিনি বলেন, কিডনি ও লিভারে সমস্যা দেখা যাচ্ছে এবং তিনি ইউরোলজী বিশেষজ্ঞ যেকোন ডাক্তারের পরামর্শ নিতে বলেন।
মো: রুবেল মোল্ল্যার জীবন বাঁচাতে কিডনি প্রতিস্থাপন ছাড়া সুস্থ্য হওয়ার সম্ভাবনা কম। কিন্তু তার পরিবারের অর্থনৈতিক কোন সচ্ছলতা না থাকায় সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা করতে পারছে না পরিবার। তার চিকিৎসার জন্য ৬-৮ লক্ষ টাকার প্রয়োজন। পরিবারের পক্ষ থেকে তরুণ অসহায় রুবেলকে বাঁচাতে দানশীল বিত্তবানদের সহযোগিতা কামনা করা হয়েছে।
The post তালা ইউনিয়ন তরুণ পার্টি সাধারণ সম্পাদক রুবেলের দুটি কিডনী নষ্ট appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3zEm34s
No comments:
Post a Comment