“পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন” এই স্লোগানকে সামনে রেখে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন বিট পুলিশিং অফিসের এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৬জুলাই) সকাল ১০টায় কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ মো: ইয়াছিন আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বিপ্লব কুমার সাহা। প্রধান অতিথি বলেন, সকল প্রকার অপরাধ যেমন, মাদক, সন্ত্রাস, ইভটিজিং, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধসহ সকল সেবা চালু হওয়াতে ইউনিয়নের মানুষকে পুলিশের সেবা পেতে আর থানা পযন্ত যেতে হবে না। ইউনিয়ন বিট পুলিশিং অফিসেই যে কোন অভিযোগ বা সেবা গ্রহণ করা যাবে। পুলিশ ও জগনগের মধ্যে সেতুবন্ধন তৈরী এবং গ্রাম্য টাউট দালালদের দৌরাতœ্য কমানোর লক্ষ্য অর্জিত হবে। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা থানার তদন্ত ওসি উজ্জল কুমার মৈত্র, সাংবাদিক ওমর ফারুক মুকুল, শাহিনুর ইসলাম ও রুহুল আমিন, ইউপি সদস্য রওনক-উল ইসলাম রিপন, বিকাশ সরকার, অচিন্ত কুমার মন্ডল ও গোলাম রব্বানী, টাইস ব্যবসায়ী এস এম মজনুর রহমান ও মো: রেজাউল ইসলাম প্রমূখ। জানা যায়, কুলিয়া ইউনিয়ন বিট পুলিশের দায়িত্বে আছেন এস আই হুমায়ন কবির।
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি:
The post কুলিয়া ইউনিয়ন বিট পুলিশিং অফিস উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3hA5yNV
No comments:
Post a Comment