করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৫৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯২৮ জনে। এছাড়া একই সময়ে আরো ২ হাজার ২৭৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। ফলে সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়ালো ২ লাখ ২৩ হাজার ৫৩ জনে।
আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরো ১০ হাজার …টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১০ হাজার ৭৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১১ লাখ ১১ হাজার ৫৫৮টি।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ১৭৯২ জন।
এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ২৩ হাজার ৮৮২ জনে।
উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়ে এ ভাইরাস। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ই মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ই মার্চ।
The post করোনায় ২৪ ঘণ্টায় আরো ৫৪ জনের মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/39si13v
No comments:
Post a Comment