Sunday, July 26, 2020

খুলনায় ডিবি পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ সাতক্ষীরার দুই ব্যক্তি গ্রেপ্তার https://ift.tt/eA8V8J

খুলনার ডুমুরিয়া ও পাইকগাছায় ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই কেজি গাঁজাসহ সাতক্ষীরার দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো আশাশুনির বড়দল বাজার (গাজীপাড়া) গ্রামের মৃত শাহজাহান গাজীর ছেলে জিএম খায়রুল বাশার (৬২) এবং অপরজন সাতক্ষীরা সদর উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে মোঃ আশরাফুল ইসলাম (২০)।
খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, শনিবার রাত ৮টা ৫৫ মিনিটের সময় পাইকগাছা থানাধীন সাহাপাড়া জিরোপয়েন্টের জনৈক আনিছুর রহমান গাইন এর মুদি দোকানের সামনে কয়রা টু পাইকগাছাগামী পাকা রাস্তার উপর থেকে জিএম খায়রুল বাশারকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় দেড় কেজি গাঁজা। এ ঘটনায় খুলনার ডিবি পুলিশের এসআই রাজিউল আমিন বাদী হয়ে আসামির বিরুদ্ধে পাইকগাছা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।
এদিকে রোববার সকাল সাড়ে ৯টার সময় চুকনগর বাজারস্থ মেসার্স আব্বাস হোটেলের সামনে খুলনা টু সাতক্ষীরাগামী মহাসড়কের উপর থেকে মোঃ আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫০০ গ্রাম গাঁজা। এ ঘটনায় খুলনা জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক গোপাল চন্দ্র রায় বাদী হয়ে আসামির বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।

পত্রদূত ডেস্ক:

The post খুলনায় ডিবি পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ সাতক্ষীরার দুই ব্যক্তি গ্রেপ্তার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3039BMW

No comments:

Post a Comment