Sunday, July 26, 2020

সীমান্তে সক্রিয় ভারতীয় পাচারকারী চক্র: শ্যামনগর সীমান্তে ১৯ গরু আটক https://ift.tt/eA8V8J

শ্যামনগর থানা পুলিশ সুন্দরবন উপকূলবর্তী মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামে নূর ইসলাম সানার বাড়িতে অভিযান চালিয়ে ১৯টি ভারতীয় গরু আটক করেছে। রোববার দুপুর ২টার দিকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশ দল ১০ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গরু আটক করে। তবে, কোন পাচারকারীকে আটক করতে পারেনি পুলিশ।
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনের ভিতর দিয়ে গরু পাচারের খবর গোপন সংবাদে জানতে পেরে পুলিশ দল অভিযান চালিয়ে গরুগুলি আটক করে। এঘটনায় শ্যামনগর থানায় মামলা হয়েছে।
স্থানীয় সিরাজুল ইসলাম জানান, ভারতীয় গরু পাচারকারীরা গোলাখালী গ্রামে সিয়ামউদ্দীন গাজীর পুত্র জামুর মাধ্যমে সুন্দরবনের ভিতর দিয়ে ভারতীয় গরু পাচার করে বাংলাদেশ সিমান্তে নিয়ে আসে। পরবর্তীতে পুলিশ জানতে পেরে আটক করে।
কোরবানীর ঈদ অত্যাসন্ন। সরকার কোরবানির ঈদে যাতে দেশীয় গরু খামার মালিকরা ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য ভারত থেকে গরু আমদানি নিষিদ্ধ ঘোষণা করেছেন। কিন্তু শ্যামনগর সীমান্তে ভারতীয় পাচারকারী চক্র থেমে নেই। স্থলপথের নানান প্রতিকূলতা এড়াতে সংঘবদ্ধ পাচারকারীচক্র সুন্দরবনের ভিতর দিয়ে অহরহ ভারতীয় গরু বাংলাদেশে পাচার করে নিয়ে আসছে। চলতি মাসের ৭ তারিখে অপর একটি অভিযানে শ্যামনগর থানা পুলিশ ৮ লক্ষাধিক টাকা মূল্যের ১৩টি ভারতীয় গরু সুন্দরবনের ভিতর দিয়ে পাচার করে নিয়ে আসার সময় আটক করে। এঘটনায় পুলিশ ১৪ পাচারকারীর বিরুদ্ধে থানায় মামলা করে। নীলডুমুর-১৭, বিজিবি কমান্ডিং অফিসার (সিও) লেঃ কমান্ডার মিল্টন কবির বলেন, ভারতীয় গরু পাচার বন্ধে সুন্দরবনে বিজিবি টহল জোরদার করা হয়েছে।

শ্যামনগর (সদর) প্রতিনিধি:

The post সীমান্তে সক্রিয় ভারতীয় পাচারকারী চক্র: শ্যামনগর সীমান্তে ১৯ গরু আটক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3g3qvjQ

No comments:

Post a Comment