পবিত্র ঈদুল আযহা ২০২০ উদযাপন উপলক্ষে প্রতাপনগর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে হতদরিদ্র ৫৯৫০টি পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকাল ৮ টা থেকে আশাশুনি উপজেলা ট্যাগ অফিসারের উপস্থিতে ১০নং প্রতাপনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডে ৮১৬ জন ২নং ওয়ার্ডে ৫৯২ জন ও ৩নং ওয়ার্ডে ১০৪৬ জন হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি হারে চাল বিতরন করেন স্থানীয় চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ জাকির হোসেন। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন বাংলাদেশের মানুষ না খেয়ে অনাহারে থাকবে না। তার সেই মহাৎ কর্মপরিকল্পনাকে সফল করতে আমরা অত্যন্ত স্বচ্ছ ভাবে চাল বিতারণ করে যাচ্ছি। আজ ৩ টি ওয়ার্ডে ভিজিএফ এর চাল বিতরণ করছি এবং ধারাবাহিকভাবে প্রত্যেকটি ওয়ার্ডে চাল বিতরণ সম্পন্ন করবো। এসময় উপস্থিত ছিলেন প্রতাপনগর ইউপি সদস্য সদস্যা ও গ্রাম পুলিশগণ।
মিলন বিশ্বাস, প্রতাপনগর (আশাশুনি):
The post আশাশুনির প্রতাপনগর ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/338z4qf
No comments:
Post a Comment