মুজিব শতবর্ষে সাতক্ষীরা মৎস্য অধিদপ্তরকে স্মরণ করে রাখতে এই প্রথম স্থানীয পানি, মাটি ও পরিবেশের উপযুক্ত মাদার মাছের ডিম দ্বারা গলদা মাছের রেনু উৎপাদন শুরু হয়েছে। রবিবার ২৬ জুলাই সকাল ১০টায় সাতক্ষীরার সদরের এল্লাচরে চিংড়ি চাষ প্রদর্শনী খামারে এ রেনু বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান। এ সময় সিনিয়ার মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদাসহ স্থানীয চাষি ও চিংড়ি চাষ প্রদর্শনী খামারে কর্মকর্তবৃন্দ উপন্থিত ছিলেন।
সাতক্ষীরার পানি, মাটি ও পরিবেশের উপযুক্ত স্থানীয় নদী থেকে সংগ্রহকৃত মাদার মাছের ডিম দ্বারা গলদা চিংড়ির রেনু ্উৎপাদন করা হয়। এ চিংড়ি চাষ প্রদর্শনী খামারে প্রতি দিন ৫ হাজার পিছ রেনু উৎপাদন করে স্থানীয় মাছ চাষিদের নিকট এক টাকা পিছ হিসেবে বিক্রয় করা হয়। এ ছাড়া চিংড়ি চাষ প্রদর্শনী খামারে প্রতি শনিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় মাছ চাষিদের মিলন মেলা অনুষ্ঠিত হয়। নিজস্ব প্রতিনিধি:
The post সাতক্ষীরায় গলদা রেনু উৎপাদন শুরু appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3g2Wbps
No comments:
Post a Comment