আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন পুলিশিং বিট কার্যালয় এর উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে খাজরা ইউনিয়নের খাজরা বাজারে ৮ নম্বর বিট কার্যালয় উদ্বোধন করেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” এই স্লোগানকে সামনে রেখে সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দিতে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের দিকনির্দেশনায় এ ব্যবস্থা নেয়া হয়েছে। সাধারণ মানুষ যাতে দ্রুত আইনি সহযোগিতা পায় তার জন্য আমরা সর্বদা বদ্ধপরিকর। আশাশুনি থানাকে দুর্নীতি, দালাল, জুয়া, বাল্যবিবাহ ও মাদক মুক্ত করতে আমি সকলকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছি। যদি কোথাও কোন দুর্নীতি ও মাদক ব্যবসায়ী থেকে থাকে তাহলে সঙ্গে সঙ্গে আমাকে বলবেন, আমি তার দ্রুত ব্যবস্থা নেব। থানায় জিডি ও অভিযোগ করতেন কোন টাকা লাগে না। উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। খাজরা বাজারে ৮ নম্বর বিটের অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন এস আই মামুন ও সহকারী অফিসার এএসআই মিলন। এসময় উপস্থিত ছিলেন খাজরা ইউপির প্যানেল চেয়ারম্যান বিপ্লব কুমার দাস, ইউপি সদস্য আব্দুল জালালউদ্দীন, মিলন মন্ডল, মহিলা সদস্য নাজমা খাতুন, ইসমাইল হোসেন, সমাজসেবক সাইফুল ইসলাম, কাজল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আব্দুস সামাদ বাচ্চু, আশাশুনি:
The post আশাশুনির খাজরায় বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2BuocHw
No comments:
Post a Comment