Sunday, July 26, 2020

আশাশুনির শ্রীউলায় ভিজিএফের চাল বিতরণ https://ift.tt/eA8V8J

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। রবিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরণের উদ্বোধন করেন শ্রীউলা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা শাকিল। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুর্যোগাক্রান্ত, দুঃস্থ, অতিদরিদ্র ব্যক্তি ও পরিবারের ভিজিএফ খাদ্য শস্য (চাল) সহায়তা প্রদানের ভিজিএফ কার্ডধারীগণকে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বিতরণকালে ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল বলেন, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ কার্ডধারীদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। আজ ১ ও ২ নম্বর ওয়ার্ডের কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। এভাবে প্রতিদিন ২টি করে মোট ৯টি ওয়ার্ডে সর্বমোট ৬১০০ জনের মধ্যে এ চাল বিতরণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ইয়াসিন আলী, জিএম জালাল উদ্দীন, সাবেক ইউপি সদস্য আব্দুস সাত্তার খোকন, সংরক্ষিত সদস্য দিপালী রাণী, ইউপি উদ্যোক্তা রাকিবুল হাসান প্রমুখ।

শহিদুল ইসলাম, শ্রীউলা (আশশুনি):

The post আশাশুনির শ্রীউলায় ভিজিএফের চাল বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3g0iR9W

No comments:

Post a Comment