পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা আল ফারুক আদর্শ একাডেমির জামে মসজিদে মিনিস্টার গ্রুপ ও মাসিক ভালো কাজ গ্রুপের পক্ষ থেকে সোমবার দুপুর ২টায় যোহরের নামাজ শেষে মসজিদ কমিটির কাছে ৫০ হাজার টাকার অর্থিক অনুদান হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের ডিভিশনাল ম্যানেজার এবং মাসিক ভালো কাজ গ্রুপের এডমিন হাসানুর রহমান হাসান, পাটকেলঘাটা আল-আমীন ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও আল ফারুক আদর্শ একাডেমি প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা এসএম রেজাউল করিম, আল ফারুক আদর্শ একাডেমির উপদেষ্টা এড. বাসারাত উল্লাহ আওরঙ্গী বাবলা, সমাজ সেবক আব্দুর রব পালাশ, মসজিদ কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল হালিম, মসজিদ কমিটির সেক্রেটারি অধ্যাপক গাউসুল আজম, সহ-ক্যাশিয়ার আব্দুল গফফার, মাওলানা রফিকুল ইসলাম, মাস্টার তরিকুল ইসলাম, মোকাম আলী, আনন্দ টিভি ক্যামেরাপার্সন ও মাসিক ভালো কাজ গ্রুপের মডারেটর আব্দুর রউফ প্রমুখ।
The post পাটকেলঘাটা আল ফারুক একাডেমি জামে মসজিদে আর্থিক অনুদান appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3rz4aBv
No comments:
Post a Comment