দেশের তিনটি জেলায় নতুন করে আরও তিনটি উপজেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়ে মোট উপজেলার সংখ্যা দাঁড়াবে ৪৯৫টি। সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন উপজেলাগুলো হচ্ছে, মাদারীপুরের ডাসার। কক্সবাজারের ঈদগাঁও ও সুনামগঞ্জের মধ্যনগর।
আজ সোমবার (২৬ জুলাই) প্রধানমন্ত্রী ও নিকার সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, বৈঠকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে রাখা হয়েছে শান্তিগঞ্জ। এখন থেকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শান্তিগঞ্জ উপজেলা নামে পরিচিত হবে।
জানা গেছে, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাকে ভেঙে মধ্যনগর উপজেলা করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকে দোহার পৌরসভার সীমানা যোগ-বিয়োগ করা হয়েছে। সেই সঙ্গে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (শাবিপ্রবি) সিটি করপোরেশনের আওতায় আনা হয়েছে।
নিকারের বৈঠকে মন্ত্রীরা সচিবালয় থেকে এবং প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বলেও জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।
The post নতুন আরও তিনটি উপজেলা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3zPCfjJ
No comments:
Post a Comment