খেশরা (তালা) প্রতিনিধি: তালা উপজেলার খেশরা ইউনিয়নে মোড়ল ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রী করোনা টিকার রেজিস্ট্রেশন ক্যাম্পেইন শুরু হয়েছে। ২৫ জুলাই ৪নং ওয়ার্ডের হরিহরনগর বাজারে ২১৮ জনের রেজিস্ট্রেশনের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আইয়ূব আলী শেখ, এইচএম শাহপুর দাখিল মাদ্রাসার সুপার মাও: ইউনুছুর রহমান এবং প্রকৌশলী আউয়াল হোসেন।
এছাড়া ২৬ জুলাই সোমবার শাহপুর নিরিবিলি বাজার (৩নং ওয়ার্ড), ২৭ জুলাই মঙ্গলবার মুড়াগাছা আদর্শ বাজার (৫নং ওয়ার্ড), এবং ২৮ জুলাই বুধবার শালিখায় এ কার্যক্রম পরিচালনার সিডিউল রয়েছে।
ইমার্জেন্সী কোভিড-১৯ সার্ভিস এইড-খেশরার বাস্তবায়নে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন তানভীর হোসেন সুজন, আহসান হাবীব, সুমন গোলদার, আজমীর হোসেন, তানবীর খাঁন, শেখ নাহিদ, তৌফিক এলাহী মিথুন প্রমুখ।
The post তালার খেশরায় ফ্রী করোনা টিকার রেজিস্ট্রেশন ক্যাম্পেইন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2TxLUf2
No comments:
Post a Comment