খুলনা বিভাগে ২৪ ঘন্টায় বেড়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু। এসময়ে কমেছে শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ১৮৬ জনের। এর আগে রোববার (২৫ জুলাই) বিভাগে ৪৫ জনের মৃত্যু এবং ১ হাজার ২৭৮ জনের করোনা শনাক্ত হয়েছিল।
সোমবার (২৬ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৩ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। বাকিদের মধ্যে খুলনায় ১১ জন, যশোরে ১১ জন, বাগেরহাট ও মেহেরপুরে তিনজন করে; নড়াইল ও মাগুরায় ২ জন করে এবং ঝিনাইদহে একজন মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮৮ হাজার ২৪৮ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ২১৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২ হাজার ৫৮২ জন।
The post খুলনা বিভাগে একদিনে করোনায় ৪৬ জনের মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3eY9zwR
No comments:
Post a Comment