আশাশুনি ব্যুরো: আশাশুনিতে করোনা ভাইরাসের ২য় ঢেউ এর হাত থেকে জনগণকে রক্ষার লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক ব্যবসায়ীকে ১০০০ টাকা জরিমানা করা হয়েছে। রোববার উপজেলার বিভিন্ন স্থানে সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে লকডাউনের বিধি নিষেধ অমান্য করায় বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে ব্যবসায়ী আব্দুল মালেক সরদারের পুত্র শরিফুল ইসলামকে ১০০০ টাকা জরিমানা করেন। এছাড়া বড়দল বাজার ও বড়দল ব্রিজ (পাইকগাছা সীমান্ত)সহ বিভিন্ন বাজার এবং বিভিন্ন সড়কে টহল ও অভিযান পরিচালনা করা হয়। সাথে সাথে ভবিষ্যতে স্বাস্থ্য বিধি অমান্য না করার জন্য ব্যবসায়ী ও জনসাধারণকে সচেনতন করা হয়।
The post আশাশুনিতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3zAE7fM
No comments:
Post a Comment