Sunday, July 25, 2021

শাখরা বাজারে গ্রামীন ফোনের নেটওয়ার্ক সমস্যা! https://ift.tt/eA8V8J

সীমান্ত প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের শাঁখরা বাজারে গ্রামীনফোনের নেটওয়ার্ক সমস্যা প্রকট আকার ধারণ করেছে। নেটওয়ার্ক না থাকায় ভোগান্তির শিকার এই টাওয়ারের আওতাধীন ৯০ হাজারের অধিক সিম ব্যবহারকারি।
সিম ব্যবহারকারিরা জানান, বিদ্যুৎ চলে গেলে গ্রামীন ফোনের টাওয়ার বন্ধ হয়ে যায়। এ সময় কোন নেটওয়ার্ক থাকে না। আবার বিদ্যুৎ এলে সামান্য নেটওয়ার্ক আসে। কেউ মোবাইলে কলদিলে রিংটোন বাজে কিন্তু রিসিভ করলে হ্যালো-হ্যালো-হ্যালো বলতে বলতে তা কেটে যায়।
এ ব্যাপারে গ্রামীন ফোনের একাধিক কর্মকর্তার সাথে কথা বললেও কোন কাজ হয়নি। এই টাওয়ারের আওতাধিন বিভিন্ন প্রতিষ্ঠান চলে। ইউনিয়ন পরিষদ তথ্যকেন্দ্র, শাখরা বাজার হাসপাতাল, মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, দাখিল মাদ্রাসাসহ বহু প্রতিষ্ঠানের কার্যক্রম নির্ভর করে নেটওয়ার্কের উপর। এছাড়া সাধারণ মানুষও মোবাইল ফোনের মাধ্যমে দেশ-বিদেশে যোগাযোগ করেন। এলাকাবাসি সুষ্ঠু নেটওয়ার্ক পরিষেবা প্রদানে গ্রামীন ফোন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

The post শাখরা বাজারে গ্রামীন ফোনের নেটওয়ার্ক সমস্যা! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3rvXfJe

No comments:

Post a Comment