Thursday, August 26, 2021

গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির জেলা কমিটির সাথে কুলিয়া ইউনিয়ন কমিটির সৌজন্য সাক্ষাত https://ift.tt/eA8V8J

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা কমিটির সাথে কুলিয়া ইউনিয়ন শাখার নব-নির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাত করেছে।

২৬ আগস্ট বেলা ১২টায় সাতক্ষীরা জেলা কমিটির পুরাতন সাতক্ষীরায়স্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

মতবিনিময় সভায় বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতির সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি গ্রাম ডা: মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক গ্রাম ডা: আব্দুল গফফার, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক গ্রাম ডা: শফিকুল ইসলাম, সদর উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি গ্রাম ডা: মো: অহিদুজ্জামান। নবনির্বাচিত বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি কুলিয়া ইউনিয়ন শাখা কমিটির সভাপতি গ্রাম ডা: শোকর আলী, সাধারণ সম্পাদক গ্রাম ডা: আবীর হোসেন লিয়ন, সাংগঠনিক সম্পাদক গ্রাম ডা: হাবিবুল্লাহ, সহ-সভাপতি গ্রাম ডা: রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক গ্রাম ডা: ওমর ফারুক, কোষাধ্যক্ষ গ্রাম ডা: আইয়ূব হোসেন, কার্য নির্বাহী সদস্য গ্রাম ডা: প্রসেনজিত শিং প্রমুখ উপস্থিত ছিলেন।

The post গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির জেলা কমিটির সাথে কুলিয়া ইউনিয়ন কমিটির সৌজন্য সাক্ষাত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3gC4w5R

No comments:

Post a Comment