Friday, August 27, 2021

কাবুলে জোড়া বিস্ফোরণে আইএস-এর দায় স্বীকার https://ift.tt/eA8V8J

আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। বৃহস্পতিবার ভয়াবহ ওই জোড়া বিস্ফোরণে ১২ মার্কিন সেনাসহ অন্তত ৬০ জন নিহত ও ১৪০ জনের বেশি আহত হয়েছে।

এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করে আইএস। খবর রয়টার্সের।

বিবৃতিতে বলা হয়, আইএস-এর একজন আত্মঘাতী বোমা হামলাকারী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে থাকা অনুবাদক ও সহযোগীদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটিয়েছে।

এর আগে এই বিস্ফোরণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রও আইএসকে দায়ী করেছে।

তালেবানের সঙ্গে ২০২০ সালের ফেব্রুয়ারিতে বিদেশি সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের চুক্তি হয়। এরপর আফগানিস্তানে এই প্রথম মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা ঘটল। এছাড়া ২০১১ সালের পর আফগানিস্তানে এক ঘটনায় সবচেয়ে বেশি মার্কিন সেনা নিহতের ঘটনা এটি। ওই বছর আগস্টে আফগানিস্তানে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩০ মার্কিন সেনা নিহত হয়েছিলেন।

এদিকে তালেবানও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলেছে, মার্কিন সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকা স্থানে বিদেশি সেনাদের উপস্থিতিতে এ হামলা হয়েছে। বিশ্ব সম্প্রদায়ের উচিত বেসামরিক আফগানদের লক্ষ্য করে চালানো এই হামলার নিন্দা জানানো।

বিস্ফোরণের পর যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ম্যাককেঞ্জি বলেছেন, আফগানিস্তানে এখনো প্রায় এক হাজার মার্কিন নাগরিক রয়েছে। তাই তাদের নিরাপদে ফিরিয়ে আনার কার্যক্রম অব্যাহত থাকবে এবং এ বিষয়ের ওপর তারা গুরুত্ব দিচ্ছে।

The post কাবুলে জোড়া বিস্ফোরণে আইএস-এর দায় স্বীকার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2WuCC51

No comments:

Post a Comment