খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি: তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের দলুয়া বাজারে খাস জমিতে অবৈধভাবে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হলে খলিষখালী ভূমি অফিসের কর্মকর্তা মো: শহিদুল ইসলাম (নায়েব) তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে উক্ত জমি সার্ভেয়ার দ্বারা মাপ জরিপ করে খাস জমি পায়।
নায়েব শহিদুল ইসলাম এ বিষয়ে গত ২৪ আগস্ট অবৈধ দখলদার টিকারামপুর গ্রামের মৃত অবেদ সরদারের পুত্র মোক্তার সরদারকে উক্ত খাস জমিতে দোকানঘর নির্মাণ না করার জন্য নোটিশ প্রদান করেন। কিন্তু মোক্তার আলী গোপনে উক্ত দোকান ঘরের ভিতরে কাজ করছে বলে সাংবাদিকরা দেখতে পায়। এবিষয়ে তিনি সাংবাদিককে বলেন, আমি কাজ করছি না। একটা সমাধান হলে কাজ করব।
এ ব্যাপারে খলিষখালী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, আমি মোকতার আলীকে কাজ না করার জন্য নোটিশ করেছি কিন্তু তারপরও যদি কাজ করে তাহলে আইনি ব্যবস্থা নেব।
জানা গেছে তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের আসাননগর মৌজার ১ নং খতিয়ানে হাল ১৯৮ দাগের ০.০০৫০ একর খাস জমি মোক্তার আলী দীর্ঘকাল যাবত অবৈধভাবে জবর দখল করে আসছে।
The post তালার দলুয়া বাজারে খাস জমিতে অবৈধভাবে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3yiGTpa
No comments:
Post a Comment