Thursday, August 26, 2021

তালায় ধর্ম মন্ত্রণালয়ের লক্ষাধিক টাকার চেক বিতরণ https://ift.tt/eA8V8J

সংবাদদাতা: তালায় তিনটি ধর্মীয় প্রতিষ্ঠানের অনুকূলে লক্ষাধিক টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে চেকগুলো বিতরণ করা হয়।

বৃহস্পতিবার সকালে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক ধর্মীয় মন্ত্রণালয় হতে প্রদত্ত একলক্ষ ৫ হাজার টাকার চেক উপজেলা নির্বাহী অফিসার তারিফ উল-হাসান বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকতা ও চেক নিতে আসা ধর্মীয় প্রতিষ্ঠানের নেতাগণ।

অনুদানের চেক প্রাপ্তরা হলেন, মাদরা সার্বজনীন হরিমন্দির বিশ হাজার টাকা,মাগুরা দাখিল মাদ্রাসা জামে মসজিদের চল্লিশ হাজার টাকা, শাকদাহ পুর্বপাড়া জামে মসজিদের পঁয়তাল্লিশ হাজার টাকার চেক।

The post তালায় ধর্ম মন্ত্রণালয়ের লক্ষাধিক টাকার চেক বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3gUjeFN

No comments:

Post a Comment