Friday, August 27, 2021

খানপুরে র‌্যাবের অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ https://ift.tt/eA8V8J

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরা শহরতলীর খানপুরে র‌্যাবের অভিযানে ২ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম মোঃ জয়নাল আবেদীন (২৭)। সে সাতক্ষীরা পৌরসভার রইছপুর এলাকার মৃত. আব্দুর রাজ্জাকের ছেলে।

র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১০ টার দিকে সাতক্ষীরা সদর থানার খানপুর গ্রামের নির্মাণাধীন হযরত হাসান-হুসাইন (রাঃ) জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়।

এ সময় উক্ত ব্যক্তিকে গাঁজাসহ হাতে নাতে আটক করা হয়। এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে। মামলা নং-৮১, তারিখ ২৭/০৮/২০২১ ইং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬ (১) সারনী ১৯(ক) ধারা।

The post খানপুরে র‌্যাবের অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2WvzrJR

No comments:

Post a Comment