Thursday, August 26, 2021

দৈনিক পত্রদূত পত্রিকার সাথে হেড সংস্থা সাংবাদিক ফেলোশিপ সমঝোতা চুক্তি স্বাক্ষর https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: দৈনিক পত্রদূত পত্রিকার সাথে হেড সংস্থার সাংবাদিক ফেলোশিপ সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকাল ৫টায় দৈনিক পত্রদূত ভবনে আলোচনার প্রেক্ষিতে হেড সংস্থা ও দৈনিক পত্রদূতের মধ্যে ওাি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারক স্বাক্ষরকালে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস এন্ড এনভায়রনমেন্টাল একশন ডেভেলপমেন্ট (হেড) এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, দৈনিক পত্রদূত পত্রিকার উপদেষ্টা সম্পাদক এড. আবুল কালাম আজাদ, নিজস্ব প্রতিনিধি ইব্রাহিম খলিল, হেড সংস্থা’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর বরুন রবার্ট নাথ, প্রোগ্রাম অফিসার তরুণ কুমার প্রমুখ।

একশনএইড বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত এ্যাকশন ফর ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় সাতক্ষীরার সাংবাদিক ফেলোশিপ/মিডিয়া ক্যাফে-২০২১ এর কার্যক্রম পরিচালনা উপলক্ষে স্বাক্ষরিত স্মারকে বলা হয় ১ম ধাপ ৪টি বিষয়ের উপর ৪টি ক্যাফে পরিচালিত হবে। সেগুলো হলো-কর্মক্ষেত্রে লিঙ্গ-ভিত্তিক সহিংসতা, শ্রমিক অধিকার ও শোভন কর্ম পরিবেশ, কোভিড-১৯ পরবর্তী উপানুষ্ঠানিক শিক্ষার বাস্তবতা এবং অপ্রাতিষ্ঠানিক খাতের প্রতি কর্তৃপক্ষের দায়বদ্ধতা। ২য় ধাপে রয়েছে সিরিজ রিপোর্ট ধারণা। ধারণাগুলো হচ্ছে-নিয়োগ ও চাকরি সংক্রান্ত অধিকার, শিশু ও কিশোর শ্রমিকের অধিকার, ন্যায্য মজুরি ব্যবস্থা, শোভন কর্মঘন্টা, বিলুপ্তিকরণীয় কাজ (শিশু শ্রম বন্ধ), কর্ম ও ব্যক্তিগত জীবনের সমন্বয়, কর্মক্ষেত্রে সবার প্রতি সমান সুযোগ (নারী পুরুষ বৈষম্য না করা), নিরাপদ কর্ম পরিবেশ, স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণমূলক ব্যবস্থা এবং মালিক-শ্রমিকের যৌথ প্রতিনিধিত্ব। দৈনিক পত্রদূত পত্রিকার সাথে হিউম্যান রাইটস এন্ড এনভায়রনমেন্টাল একশন ডেভেলপমেন্ট (হেড) এর ‘শোভন কাজ এবং শ্রমিকদের অধিকার’ বিষয়ে সিরিজ লিখন এবং সংবাদ প্রচারের জন্য ওই চুক্তি স্বাক্ষরিত করা হয়েছে।

 

The post দৈনিক পত্রদূত পত্রিকার সাথে হেড সংস্থা সাংবাদিক ফেলোশিপ সমঝোতা চুক্তি স্বাক্ষর appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3kJxUIX

No comments:

Post a Comment