সাতক্ষীরারা তালা উপজেলা থেকে পাঁচটি চোরাই গরু উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার খলিলনগর ইউনিয়নের উত্তর নলতা গ্রামের মোকছেদ সরদারের পুত্র গরু ব্যবসায়ী সিরাজুল ইসলাম (৫০)এর বাড়ি থেকে একটি, খুলনা জেলার চুকনাগর বাজার থেকে তিনটি এবং সিরাজুল এর নিকট আত্মীয়র বাড়ি থেকে একটি গরু উদ্ধার করা হয়। এসময় গরু ব্যবসায়ী সিরাজুল ইসলাম ও তালা উপজেলার মাগুরা ইউনিয়নের চাঁদখালি গ্রামের কবির হোসেনের স্ত্রী কে থানা পুলিশ আটক করে।
তালা থানার জাতপুর ক্যাম্পের এএসআই জামিনুর ও আলাউদ্দীন এ প্রতিবেদক কে জানান, গরু পাঁচটি আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের রেজাউল সরদারের পুত্র তবিবুর রহমান হিটলার ওইউছুপ মোল্যারর বাড়ী থেকে গত বুধবার ২২ জুলাই ৫টি গরুচুরি করে আশাশুনির গদাইপুর গ্রামের ইনতাজ মোল্ল্যার পুত্র আব্দুল মজীদ মোল্ল্যা ও তালা উপজেলার চাঁদখালি গ্রামের কবির হোসেন। এরপর গরু পাঁচটি তালা উপজেলার উত্তর নলতা গ্রামের মোকছেদ সরদার এর পুত্র সিরাজুল ইসলাম এর কাছে বিক্রি করে।
আশাশুনি থানার এসআই এনামুল জানান, গরুর মালিকরা গরু খুঁজতে খুঁজতে ডুমুরিয়া উপজেলার চুকনাবাজার এসে তাদের একটি গরু খুঁজে পাই এবং গরুটি পহারায় রেখে জেলা পুলিশ সুপার কে মুটোফোনে জানান। তার নির্দেশনায় আশাশুনি থানা থেকে তালা উপজেলার জাতপুর ক্যাপে সংবাদ পাঠানো হয়। খবর পেয়ে জাতপুর ক্যাম্পের এএসআই আলাউদ্দীন ও জামিনুর চুকনাগর বাজার থেকে তিনটি গরুসহ সিরাজুল ইসলাম(৫০) কে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে আরো দুটি গরু উদ্ধার করে নিয়ে যায় আশাশুনি থানা পুলিশ।
আশাশুনি থানার ওসি গোলাম কবির জানান, গরু গুলো চুরীর ব্যাপারে আশাশুনি থানায় ৪৫৭/৩৮০ ধারায় একটি মামলা হয়েছে। মামলা নং- ২০। তারিখ ২৪ জুলাই ২০২০।
আব্দুল জব্বার, তালা:
The post তালায় চোরাই পাঁচটি গরু উদ্ধার, আটক ২ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3jIkyvc
No comments:
Post a Comment