পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে স্মার্ট পেট্রল টিমের সদস্যরা অবৈধভাবে অনুপ্রবেশ করে নদীতে মাছ ধরার সময় ২টি নৌকা ও আনুসঙ্গিক মালামাল সহ এক জেলেকে আটক করেছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে স্মার্ট পেট্রল টিমের দলপতি (এসও) মোঃ নাছির উদ্দীনের নেতৃত্বে সদস্যরা সুন্দরবনে নিরাপত্তা টহল দেওয়ার সময় মাহমুদা নদী থেকে হাফিজুর বরকন্দাজ নামে এক জেলেকে আটক করেন। তিনি শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী গ্রামে নূর আলী বরকন্দাজের ছেলে। তবে, স্মার্ট পেট্রল টিমের উপস্থিতি টের পেয়ে অন্যজেলেরা দ্রুত সুন্দরবনে সটকে পড়ে।
সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম,এ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, সুন্দরবনে অবৈধভাবে অনুপ্রবেশ করে মাহমুদা নদীতে মাছ ধরার সময় ওই জেলেকে আটক করে বন আইনে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শ্যামনগর (সদর) প্রতিনিধি:
The post সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ: দু’টি নৌকা সহ ১ জেলে আটক appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2EaVZGG
No comments:
Post a Comment