সুশান্ত হালদার
ভেসে যাই যদি বানভাসি জলে
সমস্ত ক্লেদ ধুয়ে মুছে তোমাদের জন্য দিয়ে যাব
কালো অক্ষরে শোভিত বর্ণময় এক স্লেট
রোদ্দুর জলে লিখে নিও মন গড়া তোমাদেরই স্বদেশ
ভেসে যাই যদি বানভাসি জলে
কফ থুথু শ্লেষ্মা মিলে কর্দমাক্ত করেছ যে দেশ
সেখানেও লিখে যাব দুর্যোগপূর্ণ আমারই স্বদেশ
জেগে উঠবেই রাত্রি শেষে সুবেহ সাদিক বলে
সোনার অক্ষরে রক্তশোভিত পতাকায় আমারই মুমূর্ষু বাংলাদেশ
ভেসে যাই যদি বানভাসি জলে
তোমাদের জন্য রেখে যাব কণ্টকমুক্ত যুদ্ধোত্তর এক বাংলাদেশ
উদোম শরীরে ঘামে ভেজা কৃষাণীর বুকে গড়ে নিও ভালোবাসার সংসদ
তুমুল তর্কে তখন শান্তির বিলে সোনার অক্ষরে করিও শুধু দস্তখত
ভেসে যাই যদি বানভাসি জলে
তোমাদের জন্য রেখে যাব সোনালী অতীত
ক্রন্দনরত শিশুর আগামী পৃথিবী, মৃত কঙ্কালময় ভবিষ্যত নগরী
যেখানে আমিহীন সত্যিই তুমি কবিতাময় এক বিষণœ জননী!
The post ভেসে যাই যদি বানভাসি জলে appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3fVzhAq
No comments:
Post a Comment