Saturday, July 25, 2020

করোনা সংক্রমণ রোধে ঘরেই যেভাবে বানাবেন জীবাণুনাশক ফুট ম্যাট https://ift.tt/eA8V8J

নিশ্চয়ই জানেন, জুতার মাধ্যমেও করোনা সংক্রমণের ভয় রয়েছে। কারণ জুতার সঙ্গে ভাইরাস আপনার ঘর পর্যন্ত চলে আসতে পারে। তাইতো বাইরে থেকে ফিরে জুতা জীবাণুমুক্ত করা খুব জরুরি।

ঝামেলা এড়িয়ে জুতা জীবাণুমুক্ত করতে নিজেই বানিয়ে ফেলুন জীবাণুনাশক ফুট ম্যাট। দরজার বাইরে এই ম্যাট রেখে দিলেই ঝামেলা শেষ। এই ম্যাটে জুতা মুছে ঘরে ঢুকলেই আর সংক্রমণের ভয় থাকবে না। চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে বানাবেন জীবাণুনাশক ফুট ম্যাট-

একটি বড় প্লাস্টিকের ব্যাগের উপরের অংশ ফাঁকা করে নিন। একটি পুরনো তোয়ালে এই অংশের মাপ মতো কেটে উপরে বসান। তারপর ব্যাগের সঙ্গে সেলাই করে দিন তোয়ালে।

এবার জীবাণুনাশক দ্রবণ পরিমাণ মতো ঢেলে দিন তোয়ালের উপর। জীবাণুনাশক দ্রবণ যদি না থাকে তবে বানিয়ে নিন নিজেই। এজন্য এক লিটার পানিতে বোতল ক্যাপ ভর্তি করে লাইজল ঢেলে নিন। তোয়ালে ভিজিয়ে নিন এই দ্রবণের সাহায্যে। এবার জীবাণুনাশক ফুট ম্যাট রাখুন দরজার সামনে। পা পিছলে যাওয়া রোধ করতে এটি একটি নন স্লিপ রাবার ম্যাটের উপর রাখতে পারেন।

The post করোনা সংক্রমণ রোধে ঘরেই যেভাবে বানাবেন জীবাণুনাশক ফুট ম্যাট appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3jCdJep

No comments:

Post a Comment