সালেহা আকতার
অত্রী আমার নক্ষত্র ছায়াপথ
যেখানে পৌঁছাতে মানুষের সময় লাগে কোটি বছর
অতটা সে এগিয়ে আছে চেতনার উর্বর শক্তিতে।
সে যায় নক্ষত্রালয়ে জ্ঞান মাধুকরী
ছড়িয়ে দেয় বাতাস
জপে প্রত্যন্ত হরিজনে।
চাঁদের কাছে ঘর জোছনায় স্নান সারে
রাজহংসী নূপুর বালা শুভ্র কোমল শ্বেত পল¬ব
ইন্দ্রনীল শাড়ি পরে সভা স¤্রাজ্ঞী মৃগয়া চোখ
ধ্যানী রূপে হাঁটে কৈলাশ সরোবরে।
হাত পা বিছিয়ে
নির্জনে ব্রহ্মা- ঘুরে নিজ আলয়ে ফিরে আসে
কড়ি থেকে আধুনিক যুগ সোনা রূপা ছুঁয়ে দেখে না
সরে যায় দূরে ঝিলিক চমন হাসিতে।
অত্রী আমার রক্ত প্রবাল দুষ্প্রাপ্য নীলা
সমুদ্রে জেগে ওঠা ধবল দ্বীপ বালিকা।
The post ধবল দ্বীপ বালিকা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/32SbEVF
No comments:
Post a Comment