Saturday, July 25, 2020

অন্ধগলির পথে https://ift.tt/eA8V8J

জ্যোৎস্না বেগম

খুনি ঘুরছে বুক চিতিয়ে  আইন বুঝি আজ কানা,

রঙ তামাশা দেখো সবাই  মুখটি খুলতে মানা।

 

আমজনতার রক্ত-ঘামে ভেজা দেশের মাটি,

চোর-ডাকাত আর লুটেরাই আজকে নাকি খাঁটি!

 

আমি থাকি অট্টালিকায় খাবার আছে পেটে,

মাঝেমধ্যে মনের কথা বলতে আসি নেটে!

 

মুখের কথা-বুকের কথা এক হবে যে কবে,

সেই শুভদিন আসতে আসতে মানুষ কি আর রবে?

 

হাভাতা সব কাঙালের দল জলের উপর ভাসে,

এসব দেখে রাজা কেমন মুচকি মুচকি হাসে!

 

পেটে জ্বলে ক্ষুধার আগুন পিঠের পরে বৃষ্টি,

হে বিধাতা দেখছো নাকি এতো অনাসৃষ্টি!

 

করোনার ভয়ে মানুষ লুকিয়েছিল ঘরে,

সেই ঘরও উড়িয়ে নিলো বাদলা দিনের ঝড়ে।

 

মানুষ মরছে পথে-ঘাটে মানুষ মরছে জেলে,

মানুষ মরছে হাসপাতালে মানুষ মরছে তেলে!

 

তেলাতেলির চাটাচাটির তেল ফুরাবে কবে!

ধান্দাবাজরা স্বার্থ ভুলে সত্য বললে তবে।

The post অন্ধগলির পথে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2EedGFj

No comments:

Post a Comment