Saturday, July 25, 2020

দ্য এডিটরস’র প্রতিনিধি সভার ছবি নিয়ে মিথ্যাচার ও গুজব ছড়াচ্ছে মুন্সীগঞ্জের এমডি আব্দুল্লাহ https://ift.tt/eA8V8J

দ্য এডিটরস এর উপকূলীয় এলাকার সংবাদ প্রতিনিধিদের সমন্বয় সভা নিয়ে প্রকাশিত সংবাদের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার ও গুজব ছড়াচ্ছেন এমডি আব্দুল্লাহ (Md Abdullah) নামে এক ব্যক্তি। গত শনিবার (১৮ জুলাই) বিকালে শ্যামনগরের সুন্দরবন প্রেসক্লাব মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় দ্য এডিটরস এর বিশেষ প্রতিনিধি সামিউল মনিরের সভাপতিত্বে ও উপকূলীয় অঞ্চল প্রতিনিধি বিলাল হোসেনের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাব এডিটর ফাহাদ হোসেন ও ডেপুটি ভিডিও এডিটর রিজাউল করিম।
ওই সভায় অংশ নেন দ্য এডিটরস এর ঈশ^রীপুর প্রতিনিধি এমএম মজনু-ই-এলাহী, বুড়িগোয়ালিনী প্রতিনিধি ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ, রমজাননগর প্রতিনিধি সাইফুল ইসলাম সবুজ ও গাবুরা প্রতিনিধি আল হুদা মালী।
১৮ জুলাই রাতে দ্য এডিটরস ডট নেটে ‘উপকূলের খবর প্রকাশে দায়িত্বশীল ভূমিকা রাখবে দ্য এডিটরস’ শিরোনামে সংবাদটি প্রকাশিত হওয়ার চার দিন পর ২২ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে Md Abdullah নামের একটি প্রোফাইল থেকে ওই সংবাদের ছবিটি ব্যবহার করে মিথ্যাচার ও গুজব ছড়িয়ে লেখা হয়, সেখানে জামায়াত-শিবির-বিএনপির গোপন বৈঠক চলছিল। বিষয়টি সম্প্রতি দ্য এডিটরস কর্তৃপক্ষের নজরে এসেছে।
দ্য এডিটরস কর্তৃপক্ষ মনে করে, নি:সন্দেহে কোন অসৎ উদ্দেশ্যে বাস্তবায়নের লক্ষ্যে এমডি আব্দুল্লাহ এ ধরনের মিথ্যাচার ও গুজব ছড়ানোর কাজে লিপ্ত হয়েছে। একই সাথে এমডি আব্দুল্লাহ বর্তমান সরকার প্রণীত ডিজিটাল সিকিউরিটি আইনের প্রতি বৃদ্ধঙ্গুলি দেখিয়েছে। যা অত্যন্ত নিন্দনীয় এবং শাস্তিযোগ্য অপরাধ। দ্য এডিটরস কর্তৃপক্ষ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
এদিকে, এমডি আব্দুল্লাহ’র ফেসবুক প্রোফাইল বিশ্লেষণ করে দেখা গেছে, তিনি মুন্সীগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহবায়ক।
যুবলীগের মতো একটি গুরুত্বপূর্ণ সংগঠনের দায়িত্বশীল পদে থেকে এ ধরণের মিথ্যাচার ও গুজব ছড়ানো এবং বর্তমান সরকার প্রণীত ডিজিটাল সিকিউরিটি আইনের প্রতি বৃদ্ধঙ্গুলি প্রদর্শনের বিষয়ে হতবাক হয়েছে সাংবাদিক সমাজ।
এ ব্যাপারে এমডি আব্দুল্লাহ’র ফেসবুক পোস্ট, পোস্টটি শেয়ারকারী ও যারা বিভ্রান্ত হয়ে কমেন্টস করেছেন তাদের বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবিতে পুলিশ, প্রশাসন, যুবলীগ ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওয়াজেদ কচির সম্পাদনায় প্রকাশিত দ্য এডিটরস মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী একটি মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল। প্রেসবিজ্ঞপ্তি

The post দ্য এডিটরস’র প্রতিনিধি সভার ছবি নিয়ে মিথ্যাচার ও গুজব ছড়াচ্ছে মুন্সীগঞ্জের এমডি আব্দুল্লাহ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3gdDzU9

No comments:

Post a Comment