Wednesday, August 25, 2021

সাতক্ষীরা সাবেক ছাত্রদের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন https://ift.tt/3gAoTjQ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ের সাবেক ছাত্রদের উদ্যোগে দ্বিতীয়বারের মতো “সাবেক ছাত্রদের ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় টাইব্রেকারে গতবারের চ্যাম্পিয়ন ব্যাচ-১৬ একাদশকে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয় পর্বে উঠেছে ব্যাচ-১৩ একাদশ।

বুধবার (২৫ আগস্ট) বিকাল ৪টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে এই ফুটবল টুর্নামেন্টটির আয়োজক কমিটির সভাপতি পারভেজ ইমতিয়াজের সভাপতিত্বে খেলাটির শুভ উদ্বোধন করেন এসজিএইচএস’র সাবেক ছাত্র ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা যুগ্ম-সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন ও নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পী।

 


উদ্বোধনী খেলায় অতিথি ছিলেন, এসজিএইচএস’র সাবেক ছাত্র ও কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সাজেক্রীস নির্বাহী সদস্য তানজিম কামাল তমাল, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান, মো. হারুন খান, আহছানুস সালেহীন ইভন, মেহেদী হাসান, জাবেদ জিতু,আব্-ুযার, আফতাবুজ্জামান প্রমূখ।

ফুটবল টুর্নামেন্টটির প্রথম খেলায় নির্ধারিত সময়ে কোন দলের পক্ষে গোল না হওয়ায় রেফারি টাইব্রেকারে সিদ্ধান্ত নেয়। টাইব্রেকারে ৩-২ গোলে ব্যাচ-১৩ একাদশ জয়ী হয়ে টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে উন্নিত হয়।
টুর্নামেন্টের প্রথম খেলায় রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করেন জাফরুল খান চৌধুরী সাম্মু। সহকারী রেফারি হিসেবে ছিলেন হাফিজুর রহমান ও সোহানা খাতুন টুম্পা।

১৬ দলীয় নক-আউট ভিত্তিক এই ফুটবল টুর্নামেন্টটির আয়োজন করে স্কুলের সাবেক ছাত্রদের সমন্বয় গঠিত সুলোশন ফরটিন। আগামীকাল একই মাঠে দুটি খেলা অনুষ্ঠিত হবে। যার একদিকে থাকবে ব্যাচ-০৬ একাদশ বনাম ব্যাচ-১৪ একাদশ। অপর খেলায় ব্যাচ-১২ একাদশ বনাম ব্যাচ-১৪ একাদশ।

The post সাতক্ষীরা সাবেক ছাত্রদের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3yjCPVo

No comments:

Post a Comment