সাতক্ষীরা সদর উপজেলায় বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্ট লিমিটেডের রিটেইল লাইন-এ নতুন পরিবেশক পয়েন্ট উদ্বোধন করা হয়েছে। নতুন পরিবেশক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মেসার্স দিহান-দিঘী এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী সাংবাদিক এম কামরুজ্জামানকে।
বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা জেলা শহরের সুলতানপুর বড়বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে পরিবেশক পয়েন্ট উদ্বোধন করেন সাতক্ষীরার বিশিষ্ট নাগরিক প্রবীন আইনজীবী ও সাংবাদিক এড. এ কে এম শহীদউল্যাহ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, বস্ন্ধুরা গ্রুপের টেরিটোরি সেলস এক্্িরকিউটিভ মো: শামসুল হক আরেফিন, সাতক্ষীরা সিটি কলেজের প্রাক্তন অধ্যক্ষ আলহাজ¦ মো: ইমদাদুল হক, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শেখ নূরুল হক, সিনিয়র সাংবাদিক কাজী জামালউদ্দিন মামুন, বাজার কলকাতার সত্ত্বাধিকারী শেখ আমিনুল ইসলাম (অসীম), ব্যবসায়ী আ ক ম আমিনুল হক সান্টু বসুন্ধরা গ্রুপের জেডএসআই সঞ্জয় সরকার, এসআর হাফিজুর রহমান প্রমুখ। উদ্বোধনের আগে মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরার মিশন মসজিদের পেশ ইমাম মাওলানা জাহাঙ্গির আলম জিয়া। প্রেসবিজ্ঞপ্তি
The post সাতক্ষীরায় বসুন্ধরা মাল্টি ফুডের পরিবেশক পয়েন্ট উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3BiKrJE
No comments:
Post a Comment