বেশি বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান-এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের পক্ষ থেকে বৃক্ষচারা ও স্বাস্থ্য সুরক্ষা মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের আয়োজনে ও ক্লাবের সভাপতি সেলিম হোসেনের সভাপতিত্বে কদমতলা বাজারে পথচারীদের মাঝে বৃক্ষচারা ও স্বাস্থ্য সুরক্ষা মাস্ক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াস এসডিজি প্রকল্প দলিত এনজিও’র প্রকল্প ব্যবস্থাপক বিকাশ চন্দ্র দাস, কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ রেজাউল ইসলাম বাবলু, সহ-সভাপতি আবু রায়হান, শেখ শাহাজান আলী, যুগ্ম-সম্পাদক শেখ মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ খান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, অর্থ সম্পাদক রফিকুল আলম, ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, প্রচার সম্পাদক জাহাঙ্গীর সরদার, দপ্তর সম্পাদক শামীম হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। প্রেসবিজ্ঞপ্তি
The post কদমতলা প্রেসক্লাবের পক্ষে পথচারীদের মাঝে বৃক্ষচারা ও মাস্ক বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2WgOd7P
No comments:
Post a Comment