এম আইউব হোসেন, খোরদো (কলারোয়া): কলারোয়ার কাশিয়াডাঙ্গা গ্রামের আলি বকস সানার পুত্র মান্নান হত্যার পর ৩ দিন অতিবাহিত হয়েছে। কিন্তু এ সময়ের মধ্যে ঘটনার পরপরই আটককৃত দুই আসামী ছাড়া আর কোন আসামী ধরা পড়েনি। তবে এ ব্যাপারে প্রতিশ্রæতি দিলেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল কবির। তিনি ২৪ আগষ্ট বেলা ১২ টার দিকে নিহত মান্নানের বাড়িতে যান। তিনি মান্নানের পিতা মাতা স্ত্রী দুই সন্তানসহ পরিবারের সদস্যদের সান্তনা দিয়ে খোলামেলা কথা বলেন। এ সময় মান্নানের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন।
ওসি মীর খায়রুল কবির সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের উদ্বৃতি দিয়ে বলেন ‘স্যার সব সময় আপনাদের খোজ খবর নিচ্ছেন। ঘটনার সাথে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। যত দ্রæত সম্ভব সবাইকে গ্রেপ্তার করা হবে। খুনিরা পালিয়ে বাচতে পারবে না। আজ হোক কাল হোক পুলিশের জালে ধরা পড়বে। খুনিদের ধরার জন্য পুলিশের অভিযান চলছে। পুলিশ নিহত মান্নানের পরিবারের পাশে আছে।’
পরে ওসি হত্যার স্থান কাশিয়াডাঙ্গা বাজারে যান। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সোহারাব হোসেন, খোরদো পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই রইচ উদ্দীনসহ স্থানীয় পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীরা এ সময় উপস্থিত ছিলেন।
The post মান্নানের খুনিরা পালিয়ে বাঁচতে পারবে না: ওসি মীর খায়রুল appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3kgq7Su
No comments:
Post a Comment