Wednesday, August 25, 2021

শেখ সুজনের ফুফুর মৃত্যুতে নগর যুবলীগের শোক https://ift.tt/eA8V8J

নগর শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শহিদুল হক এর বোন, নগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও নগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজন এর ফুফু নাজনীন বেগম (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না……..রাজিউন)। তিনি দীর্ঘদীন দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বুধবার দুপুরে টুঙ্গিপাড়ায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, নগর যুবলীগ নেতা এস. এম. হাফিজুর রহমান হাফিজ, রোজি ইসলাম নদী, কামরুল ইসলাম, মোঃ আব্দুল কাদের শেখ, এডভোকেট আল আমিন, মোঃ আবুল হোসেন, কাজী কামাল হোসেন, শওকত হোসেন, শেখ মোঃ আলী, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, কাজী ইব্রাহীম মার্শাল, জুয়েল হাসান দিপু, সাজ্জাদুর রহমান লিংকন, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, মেহেদী মোড়ল, কে এম শাহিন, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম রাশেদ সহ নগর যুবলীগ নেতৃবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানান গভীর সমবেদনা।

The post শেখ সুজনের ফুফুর মৃত্যুতে নগর যুবলীগের শোক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3DfV3ed

No comments:

Post a Comment