উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরে মৎসঘেরে বিষ প্রয়োগে দেড় লক্ষাধিক টাকার ক্ষতিসাধনের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বংশীপুর গ্রামে শেখ আতিয়ার রহমানের ছেলে শেখ আলামিন হোসেনের ঘেরে।
সরেজমিনে জানা যায়, বুধবার গভীর রাতে আলামিন হোসেনের বংশীপুরস্থ ঘেরে সংঘবদ্ধ চোর বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার ভেটকি মাছ ধরে নিয়ে গেছে এবং বিভিন্ন প্রজাতির মাছ মরে আনুমানিক পঞ্চাশ হাজার টাকার ক্ষতিসাধন করেছে। এঘটনায় আলামিন হোসেন বৃহস্পতিবার শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর ১৩৮৩।
The post শ্যামনগরে মৎস ঘেরে বিষ প্রয়োগে দেড় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3mBYUfG
No comments:
Post a Comment