Thursday, August 26, 2021

শ্যামনগর মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রীর করোনায় মৃত্যু https://ift.tt/eA8V8J

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী মায়া রানী হালদার (৫১) করোনায় মারা গেছেন। তিনি উপজেলার বাদঘাটা গ্রামের পঞ্চানন হালদারের স্ত্রী।

পারিবারিক সুত্রে প্রকাশ, তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৮টায় মারা যান। মৃত্যুকালে স্বামী, এক পুত্র ও দুই কন্যা সন্তান রেখে গেছেন। তার লাশ সাতক্ষীরায় শ্মশানে সৎকার করা হয়েছে। তার স্বামীও অসুস্থ হয়ে বেশ কিছু দিন যাবত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তিনি শ্যামনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী ও নকশীকাঁথা মহিলা সংগঠনের সাবেক কার্যকরী পরিষদ সদস্য ছিলেন। তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার প্রমুখ।

The post শ্যামনগর মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রীর করোনায় মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3gDHQ5c

No comments:

Post a Comment