Wednesday, August 25, 2021

মাছিয়াড়ায় ৩জনকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলা রেকর্ড হয়নি: হুমকির মুখে ভুক্তভোগী পরিবার https://ift.tt/eA8V8J

খেশরা (তালা) প্রতিনিধি: তালার মাছিয়াড়া গ্রামে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে রাস্তা দখল করে ঘর তৈরি চেষ্টা করা হয়। এঘটনায় বাঁধা দিলে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ৩জনকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এসময় তাদের উদ্ধার করতে আসা আরও ৬-৭জন গুরুতর আহত হয়। হামলায় গুরুতর আহত ২জনকে তালা হাসপাতালে ভর্তি করা হলে তারা এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

এঘটনায় ওইদিন হামলার শিকার পরিবারের পক্ষ হতে নিজাম গাজী বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে তালা থানায় একটি এজাহার দাখিল করা হয়। কিন্তু প্রভাবশালী মহলের হস্তক্ষেপে তালা থানা পুলিশ অদ্যবদী সেই মামলাটি রেকর্ড করেননি। এসুযোগে হামলাকারীরা প্রতিনিয়ত ভুক্তভোগী পরিবারের সদস্যদের নানান হুমকি প্রদানসহ উল্টো মিথ্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ উঠেছে।

উপজেলার মাছিয়াড়া গ্রামের নিজাম গাজী জানান, বাড়ির পৈত্রিক সূত্রে পাওয়া ভোগদখলিকার জমি নিয়ে প্রতিবেশি রেজয়ান ঢালী ও হারুন ঢালীদের সাথে তার পরিবারের বিরোধ চলছিল। এনিয়ে ইতোপূর্বে হারুন ঢালী গং একাধিকবার তাদের উপর হামলা ও ভাংচুর সহ লুটপাট চালায়। এঘটনায় তাদের বিরুদ্ধে মামলা ও অভিযোগ করা হয়েছে। এবিরোধের জের ধরে গত শনিবার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে রেজয়ান ঢালী, হারুন ঢালী, বাক্কার ঢালী ও সাইদ ঢালীসহ ৮জন দূর্বৃত্ত পরিকল্পিত ভাবে যাতায়াতের রাস্তা দখল করে ঘর নির্মান করতে থাকে। এঘটনায় বাঁধা দিলে দূর্বৃত্তরা হামলা চালিয়ে রাসেল হাসান, সাইদুল ও বৃদ্ধা ছবিজান বেগমকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এছাড়া ভাংচুর সহ লুটপাট চালায় দূর্বৃত্তরা। ঘটনায় গুরুতর আহত সাইদুল ও বৃদ্ধা ছবিজান বেগমকে ওইদিন তালা হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া আহত আরও ৭-৮জনতে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ভুক্তভোগী নিজাম গাজী আরও বলেন, প্রতিপক্ষদের হামলা চালানোকালে স্থানীয় খলিলনগর পুলিশ ক্যাম্পের এএসআই শহীদ ও ইউপি সদস্য মেহেদী হাসান সেখানে উপস্থিত ছিল। তাদের উপস্থিতিতে দুর্বৃত্তরা হামলা চালায়। এই হামলার ঘটনায় তালা থানায় ৮জনের বিরুদ্ধে ঘটনার দিন একটি এজাহার দাখিল করা হয়। কিন্তু একটি প্রভাবশালী মহলের হস্তক্ষেপে পুলিম মামলাটি রেকর্ড করছেনা। এই সুযোগে হামলাকারী দূর্বৃত্তরা প্রতিনিয়ত নানান হুমকি প্রদান করা সহ বর্তমানে উল্টো মিথ্যা মামলায় জড়ানোর অপচেষ্টা করছে। এঘটনায় ভুক্তভোগী ও আতংকিত নিজাম গাজীর পরিবার উর্দ্ধতন প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

এ ব্যপারে তালা থানার ওসি মো. মেহেদী রাসেল জানান, ঘটনায় অভিযোগ পেয়েছি। গুরুত্বের সাথে অভিযোগটি তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হবে।

 

The post মাছিয়াড়ায় ৩জনকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলা রেকর্ড হয়নি: হুমকির মুখে ভুক্তভোগী পরিবার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2XYCxHd

No comments:

Post a Comment