Wednesday, August 25, 2021

কলারোয়া উপজেলা চেয়ারম্যানের সুস্থ্যতা কামনায় প্রেসক্লাবে দোয়া https://ift.tt/eA8V8J

সংবাদদাতা: কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুর সুস্থ্যতা কামনায় কলারোয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৫ আগস্ট) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত দোয়াপূর্ব আলোচনায় প্রধান অতিথি ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স. ম মোরশেদ আলী ভিপি। কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এম.এ কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহম্মেদ। সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কলারোয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম রহমান, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সভাপতি শেখ জাকির হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এমএ মাসুদ রানা, দপ্তর ও প্রচার সম্পাদক সুজাউল হক, কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, সরদার জিল্লুর, রাজু রায়াহান, দেবাশীষ চক্রবর্তী বাবু, হাবিবুল্লাহ বাহার, মামুন হোসেন, ইউপি সদস্য শরিফুদৌলা শরীফ, ব্যবসায়ী আলমগীর হোসেন, মন্টু মিয়াসহ অসংখ্য মুসল্লি। দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাবিবুর রহমান।

The post কলারোয়া উপজেলা চেয়ারম্যানের সুস্থ্যতা কামনায় প্রেসক্লাবে দোয়া appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3sUD2gY

No comments:

Post a Comment